১৮ মে ২০২৬

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় আবারও সাড়ে ছয় হাজারের বেশি প্রাণহানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় আবারও সাড়ে ছয় হাজারের বেশি প্রাণহানি

বাংলাপ্রেস ডেস্ক: প্রায় তিন সপ্তাহ পর, আবারও, একদিনে ৬ হাজার ৮০০ মৃত্যু হলো করোনাভাইরাসে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন দুই লাখ ৬৫ হাজার। নতুন ৯৪ হাজার সংক্রমণে, মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ।

মাঝে কিছুদিন কমার পর, বুধবার, আড়াই হাজারের বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃতের সংখ্যা প্রায় ৭৫ হাজার। আক্রান্ত পৌনে ১৩ লাখ। দিনের দ্বিতীয় সর্বাধিক প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে। মারা গেছেন ৬৪৯ জন। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো ব্রিটেনে। তবে ইতালি-স্পেন-ফ্রান্সসহ ইউরোপের বাকি দেশগুলোতে, নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত।

এদিকে, মহামারি নতুন কেন্দ্র হয়ে ওঠা, ব্রাজিলে ৬৪৫ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। করোনায় মৃত্যু সাড়ে আট হাজার ছাড়িয়েছে, দেশটিতে। আক্রান্ত এক লাখ ২৬ হাজারের বেশি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি