করোনা প্রতিরোধে রংপুর নগরীতে সর্বোচ্চ সতর্কতায় মেট্রোপলিটন পুলিশ

আব্দুল্লাহিল শাহীন, রংপুর থেকে: করোনা ভাইরাস প্রতিরোধে রংপুরে নগরীতে সর্বোচ্চ সতর্কতায় মেট্রোপলিটন পুলিশ। নগরের প্রবেশ দ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে সড়ক, হাট-বাজারে জনসমাগম কমাতে কাজ করছেন তারা।
জনগণকে সচেতন করার পাশাপাশি যান চলাচল সীমিত করা হয়েছে। অপ্রয়োজনে নগরীতে যান চলাচল করলে গুনতে হচ্ছে জরিমানা। গতকাল বুধবার নগরীর পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড়, শাপলা চত্ত্বর, মডার্ণ মোড়, মেডিকেল মোড় এলাকায় পুলিশ চেস্টপোস্ট বসিয়ে প্রয়োজন ছাড়া পথচারী ও যানবাহনে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে। অপ্রয়োজনে নগরীতে যান চলাচল করলেই মামলা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। এ সময় পথচারী ও যানবাহনে চলাচল করা মানুষদের অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ দিচ্ছেন তারা। সেই সাথে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ মাইকিং করে জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যহত রেখেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) জমির উদ্দিন বলেন, প্রয়োজন ছাড়া যে সকল মানুষজন গাড়ি, মোটরসাইকেল নিয়ে নগরীতে ঘোরাফেরা করছে এবং যারা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বের হয়েছে তাদেরকে মামলা দেয়া হয়েছে। এতে করে যারা অপ্রয়োজনে ঘোরাফেরা করছে তারা মামলার ভয়ে আর বাড়ি থেকে বের হবে না। মেট্রোপলিটন পুলিশ করোনা মোকাবেলায় প্রথম সারিতে থেকে কাজ করে যাচ্ছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি