১৩ জুলাই ২০২৬

করোনা শনাক্ত কুমার শানুর ছেলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১৯ এএম
করোনা শনাক্ত কুমার শানুর ছেলের

বাংলাপ্রেস ডেস্ক:  জনপ্রিয় গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১২ জুলাই) হাসপাতালের বিছানা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজেই ভক্তদের এই খবর জানান।

গম্ভীরভাবে নিজের অসুস্থতার কথা না বলে বরং মজার ছলে তিনি বলেন, ‘চীন থেকে আমার এক বন্ধু এসেছে।’ এরপর তিনি জানান, পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় কোনো ঝুঁকি না নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

শুধু কুমার শানুর ছেলে হিসেবেই নয়, জান কুমার শানুর নিজেরও গায়ক হিসেবে বেশ পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে ‘বিগ বস ১৪’ রিয়ালিটি শোতে অংশ নেওয়ার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় এবং নিয়মিত নিজের গান ও ব্যক্তিগত জীবনের নানা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

জান কুমার শানুর এই পোস্ট সামনে আসার পর থেকেই তার ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য অনুরাগী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকেই লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন’, আবার কেউ লিখেছেন, ‘নিজের যত্ন নিন’।

ভক্তদের এমন নানা ইতিবাচক ও ভালোবাসাময় শুভেচ্ছাবার্তায় ভরে গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল। সূত্র : এই সময়

বিপি>টিডি

 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি