৩ এপ্রিল ২০২৬

করোনার মহামারিতে দুই বাংলা হাসবে, গানে গানে বললেন তারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনার মহামারিতে দুই বাংলা হাসবে, গানে গানে বললেন তারা

বাংলাপ্রেস ডেস্ক: করোনার মহামারিতে দুই বাংলা হাসবে, গানে গানে বললেন তারা (ভিডিও) চলমান করোনাভাইরাস সচেতনতায় দুই বাংলার শিল্পীদের নিয়ে তৈরি হল বিশেষ গান ‘বাংলা হাসবে, বিশ্ব হাসবে’। এতে কণ্ঠ দিয়েছেন ঢাকা-কলকাতার জনপ্রিয় শিল্পী কুমার শানু, আসিফ আকবর, ইমরান ও অভিজিৎ। এ গানটির গীতিকার ও সুরকার প্রীতম। গানটির মিউজিক প্রোগ্রামিং করেছেন এমএমপি রনি।

২৭ এপ্রিল সন্ধ্যায় কলকাতার গ্রিবস মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। কণ্ঠ শিল্পীদের পাশাপাশি ভিডিওতে উপস্থিত হয়েছেন দুই বাংলার বেশ কয়েকজন তারকা। তাঁরা হলেন বাপ্পি লাহিড়ী, পূর্ণিমা শ্রেষ্ঠা, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ, শ্রাবন্তী, শ্যাম বরণ ব্যানার্জি, সোহম, ওম, চঞ্চল চৌধুরী, বাপ্পি চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, লক্ষ্মীরতন শুক্লা, আনিসুর রহমান মিলন, ইমন, পার্থ সারথি, আবু হেনা রনি, জেমি ইয়াসমিন ও শাদাব হাশমি। এই গান এবং ভিডিওতে অংশ নেওয়া শিল্পীদের প্রত্যেকেই নিজ নিজ ঘরে থেকে কাজটি করেছেন।

বাংলাদেশ থেকে গানটির মিউজিক সমন্বয় করেছেন ইমরান আর কলকাতা থেকে প্রীতম। গান প্রসঙ্গে ইমরান বলেন, করোনাভাইরাসের কারণে সারা পৃথিবী এখন বিপদে আছে। এপার বাংলা এবং ওপার বাংলাও কঠিন সময় পার করছে। এই সময়টায় মানুষকে উজ্জীবিত রাখতে এবং সচেতন করতে তৈরি বিশেষ এই গানটির অংশ হতে পারে আমার ভালো লাগছে। সেরাকণ্ঠের এই শিল্পী বলেন, দুই বাংলার অনেক তারকা শিল্পী এতে অংশ নিয়েছেন। আশাকরি ঘরবন্দি সময়টায় সবাই কাজটি পছন্দ করবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি