২৯ জুন ২০২৬

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাবনাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাবনাজ
বাংলাপ্রেস ডেস্ক: বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনাজ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে নিজ বাসাতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি, গতকাল সোমবার হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা নাঈম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘শাবনাজকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক। আশা করছি চিকিৎসা ঠিকমতো হলে সব কিছু ঠিক হয়ে যাবে। মূলত বাসায় তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বিধায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ আমি হার্টের অপারেশন করিয়েছি এখনও পুরোপুরি সুস্থ হইনি।’ নাঈম আরও জানান, গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সকলের নমুনা পরীক্ষা করা হয়। শাবনাজেরও করোনা নেগেটিভ ছিল। কিন্তু পরে ঠাণ্ডার মাত্রা বেড়ে গেলে আবারো পরীক্ষা করালে তার কোভিড পজিটিভ আসে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি