৪ এপ্রিল ২০২৬

লকডাউনে গানের শুটিং করলেন সালমান-জ্যাকুলিন (ভিডিও)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লকডাউনে গানের শুটিং করলেন সালমান-জ্যাকুলিন (ভিডিও)

বাংলাপ্রেস ডেস্ক: লকডাউনে পরিবারের সদস্যদের নিয়ে বিলাসী ফার্মহাউজে রয়েছেন সালমান খান। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজও আছেন একই বাড়িতে।

লকডাউন চলাচালীন সময়েই সালমান ফার্মহাউজে সেরে ফেললেন একটি গানের শুটিং। সঙ্গী হয়েছেন জ্যাকুলিন। ফার্মহাউজে সালমানের আরও এক বন্ধু ওয়ালুশা ডিসুজাও রয়েছেন। তিনিই এই গানের দৃশ্য শুটিং করেন। সালমান জানিয়েছেন, গানের নাম তেরে বিনা। তবে এটি কোনও সিনেমার অংশ নয়। এটি আলাদা করে রিলিজ করার কথা ছিল। ঘরবন্দি অবস্থায় সময় নষ্ট না করে গানের শুটিং সেরে ফেলা হয়।

নামী প্রযোজকের বড় প্রযোজনায় সিনেমা, গানের ভিডিও করার অভ্যাস সালমান, জ্যাকুলিনের। সালমানের কথায়, আমরা মোট চারদিন ধরে এই গানের শুটিং করেছি। গানের দৃশ্য়ের ফার্মহাউজ ব্যবহার করা হলেও বিশেষভাবে কোনও ব্যাকগ্রাউন্ড রাখা সম্ভব হয়নি। কারণ সেটি আমার ঘর।

ব্যক্তিগতভাবে একেবারেই তা দেখাতে রাজি নই। জীবনে সবচেয়ে কম বাজেটে কাজ করলাম। তবে নতুন অভিজ্ঞতা, কাজ করতে গিয়ে বেশ মজাই হয়েছে।

এদিকে করোনায় আক্রান্ত পর থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সালমান। ইন্ডাস্ট্রির কর্মীদের জন্য় অর্থদান ও প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী করোনা ত্রাণ তহবিলে অর্থদান করেছেন তিনি।

https://www.instagram.com/tv/B_9mtuclHD8/?utm_source=ig_web_copy_link

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি