লতার আরোগ্য কামনায় মমতার টুইট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কোভিড পজিটিভ লতা মঙ্গেশকর। সঙ্গে ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ। আইসিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে। এ খবর মঙ্গলবার দুপুরে ছড়াতেই উদ্বিগ্ন কিংবদন্তি শিল্পীর অনুরাগীরা। আরোগ্য কামনায়, প্রার্থনায় ভরে উঠেছে তাঁর টুইটার হ্যান্ডেল। গায়িকার অসুস্থতার খবর জেনে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ‘কোকিলকণ্ঠী’র দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাঁর প্রার্থনা, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন লতাজি।’ প্রসঙ্গত, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।
জাতীয় সংবাদমাধ্যমকে লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা বলেছেন, ‘‘পিসি আপাতত স্থিতিশীল। বয়সজনিত কারণে বাড়তি সাবধানতার জন্যই আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। সবাই ওঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন।’’ এমনিতেই লতা মঙ্গেশকর বেশ কয়েক বছর ধরে গৃহবন্দি। তবে নেটমাধ্যমে সক্রিয় তিনি। বিভিন্ন বিষয় নিয়ে প্রতি দিনই টুইট করতে দেখা যায় তাঁকে। তাঁর ঘনিষ্ঠ কোনও ব্যক্তি অথবা পরিচারিকার থেকেই তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
৩ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি