২৪ জুন ২০২৬

লুকোচুরি প্রেম নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৩৭ পিএম
লুকোচুরি প্রেম নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

বাংলাপ্রেস ডেস্ক:  বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর আবারও আলোচনায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। দীর্ঘদিন ধরেই তাঁর নাম শিখর পাহাড়িয়ার সঙ্গে জড়িয়ে আসছে। যদিও দুজনের কেউই এখনো প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু বিভিন্ন সময়ের নানা ইঙ্গিত ও উপস্থিতি তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবীর একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁকে গোলাপি রঙের নাইট স্যুটের ওপর ধূসর রঙের একটি জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়। তবে পোশাকের চেয়ে বেশি নজর কেড়েছে তাঁর টি-শার্টে লেখা একটি বার্তা। সেখানে লেখা ছিল, ‘ইফ আই লস্ট, প্লিজ রিটার্ন টু শিখর পাহাড়িয়া’—বাংলায় যার অর্থ, ‘যদি আমি হারিয়ে যাই, তাহলে আমাকে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দিও।’

ছবিটি প্রকাশ্যে আসার পর নেট–দুনিয়ায় শুরু হয় নানা আলোচনা। একজন মন্তব্য করেন, ‘কী দারুণ কিউট!’ আরেকজন লেখেন, ‘ভালোবাসা হলে এমনই হওয়া উচিত।’ কেউ আবার লিখেছেন, ‘ভালোবাসা লুকিয়ে রাখা যায় না।’ অনেকেই তাঁদের ‘রিলেশনশিপ গোলস’ বলেও অভিহিত করেছেন।

জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এর আগেও জাহ্নবীকে গলায় শিখরের নাম লেখা লকেট পরতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিখর প্রায়ই জাহ্নবীর ছবি শেয়ার করেন এবং তাঁর কাজের প্রশংসা করেন। গত বছর কান চলচ্চিত্র উৎসবে ‘হোমবাউন্ড’ ছবির প্রিমিয়ারেও জাহ্নবীর সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।

কে এই শিখর পাহাড়িয়া
শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। তিনি পেশায় একজন পোলো খেলোয়াড় ও ব্যবসায়ী। বলিউডের বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরেই জাহ্নবী ও শিখরের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। ‘কফি উইথ করণ ৭’ অনুষ্ঠানে জাহ্নবীর কিছু বক্তব্য থেকেও সেই সম্পর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়। সূত্র: প্রথম আলো
সম্প্রতি তাঁদের বিয়ে নিয়েও নানা জল্পনা ছড়িয়েছে। তবে জাহ্নবীর বাবা বনি কাপুর এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

পেশাগত জীবন
কাজের ক্ষেত্রে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘পেড্ডি’ ছবিতে। রাম চরণের সঙ্গে অভিনীত এই স্পোর্টস অ্যাকশনধর্মী ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। যদিও ছবিতে তাঁর চরিত্রের উপস্থাপনা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। পরে নির্মাতারা কয়েকটি দৃশ্য সম্পাদনা করে পরিবর্তন আনেন।

জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি