মা হচ্ছেন শুভশ্রী

বাংলাপ্রেস ডেস্ক: গত সপ্তাহে কোয়েল মল্লিক ও নিসপাল সিংহের ঘরে এসেছে নতুন অতিথি। তার এক সপ্তাহের মধ্যেই টলিউডের আর এক হ্যাপেনিং কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় জানালেন খুশির খবর। মা হতে চলেছেন অভিনেত্রী। যদিও গত সপ্তাহে আনন্দ প্লাসে প্রথম এই খবর প্রকাশিত হয়েছিল।
সোমবার দাম্পত্যের দ্বিতীয় বছর পূর্ণ করলেন রাজ-শুভশ্রী। এবং সেই উপলক্ষে নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, এই বছরেই তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি।
শুভশ্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবে খুব কাছের মানুষ ছাড়া আর কেউই এই খবর জানতেন না। রাজ বললেন, ‘‘শুভর পাঁচ মাস হওয়ার আগে কাউকে কিছু বলতে চাইনি। ঘটনাচক্রে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর সঙ্গে ব্যাপারটা মিলে গেল। বাড়িতে ওকে এমনিই কাজ করতে দেয় না কেউ। এখন আরও আদর-যত্নে ভরিয়ে রেখেছে। আমরা সাবধানেই থাকছি।’’
লকডাউনের আগে শুভশ্রী ‘হাবজি গাবজি’, ‘বিসমিল্লা’ এবং বাবা যাদবের একটি ছবির শুটিং করেছেন। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বেশ কিছু ছবির প্রস্তাব এবং ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের কাজ গত কয়েক মাসে ফিরিয়ে দিয়েছেন শুভশ্রী।
বিপি/আর এল
নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন:
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
সঙ্গীত একাডেমি