মা হলেন সোনম কাপুর !
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শনিবার সোনম জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের। ছেলে হওয়ার সুখবর সোনম শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
এই পোস্টে সোনম লিখেছেন, ” ২০ আগস্ট আমাদের জীবনের সঙ্গে যুক্ত হল নতুন সদস্য। জন্ম নিল আমার পুত্র সন্তান। ডাক্তার, নার্স, পরিবারের লোকজন এই সময়ে যাঁরা আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। জানি এবার আমাদের জীবনটা অনেক বদলে যাবে।”মার্চ মাসে সোনম কাপুর তাঁর ইনস্টাগ্রামে মোট তিনটি ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানিয়েছিলেন।
ছবিতে দেখা গিয়েছিল কালো পোশাক পরে স্বামীর কোলে শুয়ে আছেন সোনম। স্পষ্ট হয়েছে তাঁর বেবি বাম্প। ছবির ক্যাপশনে সোনম লিখলেন, ”চারহাতে তোমাকে বড় করব আমাদের সাধ্যমতো। দুই হৃদয়জুড়ে থাকবে তুমি। তোমাকে সঙ্গে নিয়ে তৈরি হবে নতুন এক পরিবার। তোমার আগমনের অপেক্ষায় রয়েছি।”২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। মুম্বইয়ে বসেছিল সোনমের বিয়ের আসর। তারপর থেকে বেশিরভাগ সময় লন্ডনেই স্বামী আনন্দের সঙ্গে থাকতেন সোনম।
বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
২ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি