মাঝিপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাফিজুর রহমান হবিব, তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলায় রবিবার(৮ অক্টোবর) বেলা ১১টায় মাঝিপাড়া মহিলার ডিগ্রী কলেজ মাঠ চত্বরে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি হাবিবুর রহমান হবি।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তেতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। সার্বিক তত্ত্বাবধানে মাঝিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাহারুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী মিয়া, শিক্ষা প্রতিষ্ঠানের অতিথি, কলেজের সকল শিক্ষক, কর্মচারীি শিক্ষার্থী। , সহকারী অধ্যাপক জাহেদ আলীর সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের মাঝে ফুল দিয়ে বরণ, কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা পুরস্কার হাতে তুলে দেন প্রধান অতিথি কাজী মাহমুদুর রহমান।পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি