২০ অক্টোবর ২০২৬

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।  মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এ নিয়ে মোট ৫৪টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করল ইরান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। 

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনীর অধীন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন ড্রোনটি শনাক্ত করে এবং ভূপাতিত করে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় নতুন ও উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি ড্রোনটিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বলে উল্লেখ করেছে। তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য বা ড্রোন ধ্বংসের দাবির স্বাধীন সত্যতা যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি একটি চালকবিহীন আকাশযান, যা মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক অভিযানে ব্যবহৃত হয়। 
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি