২০ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গুলিতে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম
যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গুলিতে নিহত ১

কলম্বাস শহরের কেন্দ্রস্থলের উত্তর-পূর্বে অবস্থিত মসজিদটিতে গোলাগুলির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে একটি মসজিদের পাশের আবাসিক এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত  একজন নিহত হয়েছেন। তবে গোলাগুলির সঙ্গে মসজিদ বা সেখানে অবস্থানরত মুসল্লিদের কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির

স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) গুলির ঘটনার পরপরই কেন্দ্রীয় ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক ব্যুরো (এটিএফ)  তবে পরে পুলিশ জানায়, মসজিদে নয়, বরং এর পাশের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং এলাকায় গুলির ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা সার্জেন্ট জেমস ফুকুয়া বলেন,‘ দুর্ভাগ্যজনকভাবে, মসজিদে তখন একটি অনুষ্ঠান চলছিল, যার বাইরের ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি স্পষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এই গোলাগুলি মসজিদে হামলার কোনো ঘটনা ছিল না।’

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা হলেও এটিএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গোলাগুলির কারণ কিংবা এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি