৩ জুন ২০২৬

মাত্র ১২ দিনেই ২২৫ কোটির মাইলফলক ছুঁল ‘দৃশ্যম ৩’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০৮ পিএম
মাত্র ১২ দিনেই ২২৫ কোটির মাইলফলক ছুঁল ‘দৃশ্যম ৩’

বাংলাপ্রেস ডেস্ক:  মুক্তির পর বক্স অফিসে দাপট দেখাচ্ছে মোহনলাল ও পরিচালক জিতু জোসেফের বহুল প্রতীক্ষিত ‘দৃশ্যম ৩’। মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ২২৫ কোটি রুপি আয় করেছে।

বক্স অফিস সূত্রের তথ্য অনুযায়ী পিঙ্কভিলা বলছে, দ্বিতীয় সোমবার (১২তম দিন) সিনেমাটি বিশ্বব্যাপী আরো প্রায় ২.৭৫ থেকে ৩ কোটি রুপি আয় করেছে। এটি এখন পর্যন্ত ছবিটির সর্বনিম্ন এক দিনের আয় হলেও প্রথম সপ্তাহে শক্তিশালী সূচনার কারণে এমন পতনকে স্বাভাবিক বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এ পর্যন্ত কেবল কেরালা থেকেই সিনেমাটি আয় করেছে প্রায় ৭৬ কোটি ৩০ লাখ রুপি। ভারতের অন্যান্য রাজ্য থেকে এসেছে আরো প্রায় ৪০ কোটি ৫০ লাখ রুপি।

ফলে দেশীয় বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১৬ কোটি ৭৫ লাখ রুপিতে।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত সাড়া পেয়েছে ‘দৃশ্যম ৩’। বিভিন্ন দেশে প্রদর্শনের মাধ্যমে ছবিটি ১০৮ কোটির বেশি রুপি আয় করেছে বলে ধারণা করা হচ্ছে।

অপরাধ-রহস্যধর্মী এই সিনেমাটি ইতোমধ্যেই মালয়ালম চলচ্চিত্রের অন্যতম বড় ব্যবসাসফল ছবি হিসেবে জায়গা করে নিয়েছে।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, পূর্ণ প্রদর্শনী শেষে এটি ‘থুদারুম’, ‘ভাঝা ২’ এবং ‘মাঞ্জুমেল বয়েজ’-এর লাইফটাইম আয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এখন দেখার বিষয়, ছবিটি ২৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে পারে কি না এবং মালয়ালম সিনেমার আরেক আলোচিত ছবি ‘এল২: এমপুরান’-এর রেকর্ডকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয় কি না। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি