মাত্র ৬ দিনেই ১ বিলিয়ন ডলার আয়, ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
৬ দিনেই ১ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
বাংলাপ্রেস ডেস্ক: বক্স অফিসে বিশ্বজুড়ে ঝড় তুলেছে সোনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওসের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত আলোচিত এই সুপারহিরো ছবিটি মুক্তির মাত্র ছয় দিনের মাথায় বিশ্বব্যাপী ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার আয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে।
সিনেমা ব্যবসার ইতিহাসে এত দ্রুত শতকোটি ডলারের ক্লাবে পৌঁছানোর ঘটনা এর আগে কেবল ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর ক্ষেত্রে দেখা গিয়েছিল। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৩২ মিলিয়ন ডলারের ওপরে, যা ইতিহাসের অন্যতম সেরা বৈশ্বিক অভিষেক।
টম হল্যান্ডের একক স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ এই পর্বটির অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজনা প্রতিষ্ঠান। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর ৩৮তম এই সিনেমার সাফল্য নিয়ে মার্ভেল স্টুডিওসের প্রেসিডেন্ট ও প্রযোজক কেভিন ফাইগি ভ্যারাইটিকে বলেন, ‘আমি সত্যি আশা করিনি যে এন্ডগেম-এর রেকর্ড ভাঙা সম্ভব হবে।
আমাদের সিনেমাটি সেই জায়গায় পৌঁছেছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। সোমবার সকালে এমন এক অর্জনের মুখোমুখি হওয়াটা এক অবিশ্বাস্য অনুভূতি।’
দর্শকদের ভূয়সী প্রশংসা এবং আগামী সপ্তাহগুলোতে বড় কোনো প্রতিদ্বন্দ্বী সিনেমা না থাকায় চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন, ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ খুব দ্রুতই ২ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবে। সিনেমাটির প্রদর্শনী শেষ হওয়ার আগেই এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর শীর্ষে জায়গা করে নেবে বলে জোর গুঞ্জন চলছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি