৩ অক্টোবর ২০২৬

মেকআপ ছাড়াই নেটিজেনদের আলোচনায় নুসরাত ফারিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ এএম
মেকআপ ছাড়াই নেটিজেনদের আলোচনায় নুসরাত ফারিয়া

নো-মেকআপ লুকে নুসরাত ফারিয়া। ছবি- ফেসবুক।

বাংলাপ্রেস ডেস্ক:  শোবিজ অঙ্গনে গ্ল্যামার, আকর্ষণীয় ফ্যাশন আর স্টাইলিশ অবতারে সবসময়ই নেটিজেনদের নজর কাড়েন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পর্দা কিংবা সোশ্যাল মিডিয়া—বেশিরভাগ সময় ফ্যাশনেবল সাজ কিংবা খোলামেলা লুকেই দেখা যায় তাকে।  

তবে এর বাইরেও মেকআপহীন লুকে দেখা যায় তাকে। এমন রূপে ফের দেখা মিলল তার; ঝলমলে মেকআপ ছাড়াই তুলে ধরেছেন নিজের একদম স্বাভাবিক রূপ।

শুক্রবার সামাজিক মাধ্যমে নিজের কয়েকটি একদম মেকআপ ছাড়া ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। এতে ফারিয়ার মুখে ভারি কোনো মেকআপের ছোঁয়া দেখা যায়নি। শুধু ঠোঁটে লিপস্টিক, আর চুলটা রেখেছেন খানিকটা এলোমেলো। পরনে স্লিভলেস পোশাক, এমন অবস্থায় ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। 

কৃত্রিমতার ছোঁয়া ছাড়াই মিষ্টি হাসি ও সতেজ ভাব ফুটিয়ে তুলেছেন ফারিয়া। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বেয়ার ফেস, মেসি হেয়ার’- যার অর্থ, মেকআপহীন মুখ, এলোমেলো চুল।

ফারিয়ার এমন নো-মেকআপ লুক সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে বেশ আলোচনা দেখা গেছে। অধিকাংশই তার সহজ-সরল ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ তাকে মন্তব্যের ঘরে ‘বিউটি কুইন’ আবার কেউ ‘পুতুল নুসরাত’ বলে মন্তব্য করেছেন। 

নো-মেকআপ লুকে নুসরাত ফারিয়া। ছবি- ফেসবুক।

অবশ্য প্রশংসার পাশাপাশি মিশ্র মন্তব্যও করতে দেখা গেছে কিছু নেটিজেনদের। সব মিলিয়ে গ্ল্যামারের খোলস থেকে বেরিয়ে ফারিয়ার এমন সাদামাটা লুক এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি