৪ আগস্ট ২০২৬

মরক্কোর গোলরক্ষকের সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন নোরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম
মরক্কোর গোলরক্ষকের সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন নোরা

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও নোরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরাকে ইয়াসিন বুনুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমরা শুধু ভালো বন্ধু।’

নোরা জানান, বুনুর সঙ্গে তার পরিচয় রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আছে। তবে তাদের নিয়ে ছড়িয়ে পড়া প্রেমের খবরের কোনো ভিত্তি নেই।

ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকলেও সব গুঞ্জন যে সত্যি নয়, সেটিও মনে করিয়ে দেন এই অভিনেত্রী।

গত কয়েক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়ায়। অনেক ভক্তই ধারণা করেছিলেন, দুজন হয়তো সম্পর্কে রয়েছেন। তবে নোরার সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনায় অনেকটাই ইতি পড়েছে।

কানাডায় জন্ম নেওয়া নোরা ফাতেহি বলিউডে নাচ ও অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘দিলবার’, ‘ও সাকি সাকি’, ‘মানিকে’সহ একাধিক গানে তার পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে ইয়াসিন বুনু বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত গোলরক্ষকদের একজন। ২০২২ ফুটবল বিশ্বকাপে মরক্কোকে ঐতিহাসিকভাবে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান।

সম্প্রতি নোরার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি