ময়মনসিংহে নটরডেম কলেজের শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নটরডেম কলেজের ছাত্রাবাসের একটি কক্ষ থেকে ইমতিয়াজ গালিব রিদম (১৭) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দিঘারকান্দা এলাকায় অবস্থিত কলেজটির নাবিল ছাত্রাবাসের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইমতিয়াজ গালিব রিদম পাবনার চাটমোহর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। সে নটরডেম কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী ছিল।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে রিদম বাড়ি থেকে ছাত্রাবাসে আসে। সন্ধ্যার দিকে সহপাঠীরা তার কক্ষে গিয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে। এসময় তারা দেখে ফ্যানের সঙ্গে মাফলার দিয়ে পেঁচানো অবস্থায় রিদমের লাশ ঝুলছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মৃতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে ঘটনার কারণ জানা যাবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি