ম্যানেজারের উদাসীনতার কারনে সৈয়দপুর বিমানবন্দর নিরাপত্তাহীন

রমজান আলী টুটুল,(সৈয়দপুর) নীলফামারী জেলা প্রতিনিধি: সৈয়দপুর বিমানবন্দর উত্তরাঞ্চলের আঞ্চলিক হাব হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে। বিমানবন্দরের উন্নয়ন এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অধিক গুরুত্ব দিয়ে দৃষ্টি নন্দন টার্মিনাল ভবনসহ একাধিক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কিন্তু ষৈয়দপুর বিমানবন্দরের বর্তমান ম্যানেজার বাবু সুপলব কুমার ঘোষ দীর্ঘদিন যাবৎ অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বিমানবন্দরের রানওয়েতে বিমান র্যাল্ডিং এর শিডিউল টাইমে নিজে গাড়ি ড্রাইভিং প্রাকটিস করা, বিমানবন্দর ঠিকাদারের সাথে আতাত করে নিম্নমানের সানপ্রুফ গ্লাস লাগিয়ে মোটা অংকের কমিশন আদায়সহ বিমানবন্দরের ভিআইপি রেষ্ট হাউজকে নিজের রঙ্গমহল বানিয়ে ফুর্তি করা ও ক্লিনার বয়কে দিয়ে ভিআইপি লাউঞ্জে ভিআইদের সেবা করানোসহ নানাবিধ অভিযোগে অভিযুক্ত, ইত্যাদি কারনে একবার বদলী হলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বদলী ঠেকিয়ে দেন।
এবার তিনি ১১ই জানুয়ারী রাত ৩ টার দিকে ১৫/২০ জন বেআইনী জনতা বিমানবন্দর রানওয়ের কেপিআই এলাকায় রাতের আধারে ক্যানেলে মাছ ধরার মেশিন লাগিয়ে খালের পানি তুলছিলো। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা রাতে ডিউটি করতে গেলে তারা দেখতে পান কিছু লোক রানওয়ের পাশে দাড়িয়ে আছে আবার কিছু লোক রানওয়ের উপরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে এপিবিএন সদস্যরা দ্রুত তাদেরকে গ্রেফতার করে ব্যরাকে নিয়ে আসেন। এবং তারা রাতের আধারে বেআইনীভাবে অসৎ উদ্দেশ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কেপিআই এলাকায় প্রবেশের অপরাধে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুৃলে দেওয়ার চেষ্টা করলে ম্যানেজার সুপলব কুমার ঘোষ অপরাধীদের পক্ষ অবলম্বন করে নিজে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন।
এটি রাষ্ট্রের জন্য বিরাট হুমকি কেন বিমানবন্দ্রর ম্যানেজার অপরাদীদের পক্ষ অবলম্বন করে মুচলেকা দিলেন তা বিরাট রহস্যের বিষয় এবং বিমানবন্দরের নিরাপত্তার জন্য মারাত্বক হুমকি। এব্যাপারে বিমানবন্দরে অবস্থিত অন্যান্য সংস্থার সদস্যদের সাথে কতা বললে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তারা আরো জানান ম্যানেজার দীর্ঘদিন যাবৎ অনিয়ম, স্বেচ্ছাচারিতা করে নিজের ইচ্ছেমতো বিমানবন্দ্রর পরিচালনা করছেন ফলে তার বদলীও হয়েছিলো কিন্তু তিনি কথায় কথায় ঠাকুরগাও এর এমপি বাবু রমেশ চন্দ্র সেনের প্রভাব খাটিয়ে সকল দূর্নীতি অনিয়মকে তুচ্ছ মনে করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি