৩ নভেম্বর ২০২৬

নাইজেরিয়ায় পুলিশের ওপর হামলা, ৫ সদস্য নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
নাইজেরিয়ায় পুলিশের ওপর হামলা, ৫ সদস্য নিহত

বাংলাপ্রেস ডেস্ক: নাইজেরিয়ায় নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে বন্দুকধারীদের অতর্কিত হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্য থেকে পার্শ্ববর্তী জামফারা রাজ্যে যাওয়ার পথে তাদের বহনকারী একটি বাসে হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সোকোতো-গুসাউ মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর

দেশটির পুলিশের মুখপাত্র আবদুল্লাহি ফারুক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পাঁচ পুলিশ সদস্যের মরদেহ সোকোতোতে উসমানু দানফোদিও বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ দায়িত্ব পালনের জন্য ওই পুলিশ সদস্যরা জামফারা যাচ্ছিলেন। জামফারা নর্থ সিনেটরিয়াল ডিস্ট্রিক্টের নির্বাচনে ক্ষমতাসীন অল প্রগ্রেসিভস কংগ্রেসের (এপিসি) প্রাথমিক ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মোতায়েন করা হয়েছিল।

পথে জামফারা রাজ্যের গণপরিবহণের একটি বাসে করে যাওয়ার সময় সশস্ত্র হামলাকারীরা তাদের গতিরোধ করে। পরে বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই পাঁচ পুলিশ সদস্য নিহত হন। এ হামলার মধ্য দিয়ে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার চিত্র আবারও সামনে এসেছে। অঞ্চলটিতে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো যানবাহনে হামলা, গ্রামাঞ্চলে আক্রমণ এবং মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে অপহরণ করে।

বিশেষ করে জামফারা, সোকোতো, কাতসিনা, কাদুনা ও কেব্বি রাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এসব এলাকায় সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযান চললেও হামলা ও অপহরণের ঘটনা থামছে না।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি