২১ জুন ২০২৬

নাজহাত গানি শবনমের ১৪তম মৃত্যুবার্ষিকী ২২ জুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৩৯ এএম
নাজহাত গানি শবনমের ১৪তম মৃত্যুবার্ষিকী ২২ জুন

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।।

২২ জুন, ২০২৬ সোমবার জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার পুত্রবধু, সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের সহধর্মীনি, বিশিষ্ট সমাজসেবক, নারী সংগঠক নাজহাত গানি শবনমের ১৪তম মৃত্যুবার্ষিকী। ’
‘বিশিষ্ট রাজনীতিক নাজহাত গানি শবনম আমৃত্যু বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ‘র উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির মাতা তিনি।’
‘নাজহাত গানি শবনমের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দখাতার কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হবে।’
নাজহাত গানি ছিলেন নারী মুক্তির উচ্চচিত কন্ঠ : বাংলাদেশ ন্যাপ
দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজহাত গানি শবনমের ১৪তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়মিী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠায় নাজহাত গানি শবনম সকল সময় ছিলেন উচ্চকিত কন্ঠ। এই চেতনা তিনি মনে প্রাণে ধারণ করতেন যে, সমাজের উন্নয়নে নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নারীর অধিকার ও নারীর অস্তিত্ব রক্ষায় নারী আন্দোলনকে এগিয়ে যেতে তিনি সকল সময় সোচ্চার ছিলেন।’
রবিবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নাজহাত গানি শবনম মনে করতেন, সমাজ ও টেকসই উন্নয়নের জন্য নারীর অধিকার প্রতিষ্ঠা করা অপরিহার্য। সমতা, বৈষম্যহীনতা ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে এটি একটি মৌলিক মানবাধিকার। নারীর ক্ষমতায়ন ছাড়া সামগ্রিক মানব উন্নয়ন অসম্ভব।’
ন্যাপ মহাসচিব বলেন, ‘নারীকে মানুষ হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই তার চিন্তা, কর্ম সমান তালে চলেছে। তিনি ছিলেন শিক্ষানুরাগী বিজ্ঞানমনস্ক একজন মানুষ। ১৪তম মৃত্যুবার্ষিকীতে দলের পক্ষ থেকে তার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’

বিপি>টিডি

[লেখক : কলাম লেখক, রাজনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক]
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি