২৫ সেপ্টেম্বর ২০২৬

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ এএম
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান


বাংলাপ্রেস ডেস্ক: নারীদের ওপর সংঘটিত ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আয়োজিত ‘নারী ও কন্যাশিশুর প্রতি প্রযুক্তিনির্ভর সহিংসতা বিষয়ক জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে’ এ আহ্বান জানান তিনি।


প্রতিমন্ত্রী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের গৃহীত শক্তিশালী আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপসমূহ—যেমন দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মনস্তাত্ত্বিক সহায়তা—তুলে ধরেন। এ ছাড়া, নিরাপদ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস সার্ভিস’-এর কথাও উল্লেখ করেন তিনি।

 

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংঘাত-কবলিত নারীদের সুরক্ষায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন; যার মধ্যে রয়েছে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের সহায়তা প্রদান।

তিনি ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও প্রতিকারের লক্ষ্যে স্বেচ্ছামূলক নির্দেশিকা প্রণয়নের জন্য বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টিও তুলে ধরেন এবং সদস্য রাষ্ট্রগুলোকে এর ‘গ্রুপ অফ ফ্রেন্ডস’-এ যোগ দেয়ার আহ্বান জানান।


ক্রোয়েশিয়া এবং ইউএন উইমেন-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে নারী ও কন্যাশিশুদের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন ডিজিটাল হুমকি—যেমন হয়রানি, মানহানি, ছদ্মবেশ ধারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অপব্যবহার—নিয়ে আলোচনা করা হয়।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি