নীলফামারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন জহুরুল ইসলাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এম আর আলী টুটুল (নীলফামারী) : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসব মুখোর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে নীলফামারী উপজেলা নির্বাচন অফিসের সামনে ভিড় করে হাজারো মানুষ।
ইতোমধ্যে নিজেদের মনোনয়ন পত্র জমা দিয়েছে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর প্রার্থীরা। এক যুগের বেশী সময় পার করে তৃতীয় ধাপে আগামী ২৮নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নীলফামারী পৌর নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে এখন নানান জল্পনা-কল্পনা।
মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা বিএনপির সাধারন সম্পাদক জহরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জহুরুল ইসলাম বলেন, দীর্ঘ এক যুগ পরে নীলফামারী পৌরবাসী তাদের ভোট দিতে পারবে।তবে এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক সারা পাচ্ছি। যদি সুষ্ট নির্বাচন হয় ইনশাআল্লাহ্ আমি জয়ী হবো।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি