২ সেপ্টেম্বর ২০২৬

নিজের আপত্তিকর এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
নিজের আপত্তিকর এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পাণ্ডে তার বিকৃত করা একটি ভুয়া ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভিডিওতে তাকে আপত্তিকর ও ‘টপলেস’ অবস্থায় দেখানো হলেও পুরো বিষয়টি ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও প্রচারের মাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার পেছনে প্রযুক্তির এই অনৈতিক অপব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে শালিনী পাণ্ডে তার অনভিপ্রেত অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, বর্তমানে ইন্টারনেটে ঘুরে বেড়ানো আমার একটি ভুয়া এআই ভিডিওর বিষয়ে আমি কথা বলতে চাই। ভিডিওটি সম্পূর্ণভাবে জাল এবং এতে আমাকে দেখানো হয়নি। কাউকে, বিশেষ করে নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষতি করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন অপব্যবহার দেখতে পাওয়া অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগের বিষয়।

প্রযুক্তির এমন অশুভ ব্যবহার রোধ করার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, আমি এই ধরনের মানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং বিশ্বাস করি প্রযুক্তির এই ধরনের অপব্যবহারকে কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত নয়। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তবে দয়া করে এটি শেয়ার, ফরোয়ার্ড, ডাউনলোড করবেন না বা এর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। এর বদলে দয়া করে অবিলম্বে এটি রিপোর্ট করুন। আরও বেশি মানুষের কাছে পৌঁছে না দিয়ে এর প্রচার বন্ধ করতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি ও ভিডিও বিকৃতির হার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় শালিনী পাণ্ডের এই জোরালো প্রতিবাদ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আধুনিক এই প্রযুক্তির সাহায্যে অনায়াসেই যেকোনো ব্যক্তির রূপ বিকৃত করে ভুয়া ফুটেজ তৈরি করা সম্ভব হচ্ছে, যা ব্যক্তিস্বাধীনতা, সম্মতি এবং মানুষের গোপনীয়তার সুরক্ষাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বিজয় দেবরাকোন্ডার বিপরীতে সুপারহিট তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে শালিনী পাণ্ডের। পরবর্তীতে তিনি তেলেগু, তামিল ও হিন্দি সিনেমায় নিয়মিত কাজ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ২০১৮ সালে ‘মহানতি’, ২০১৯ সালে ‘১১৮’ ও ‘১০০% ভালোবাসা’, ২০২২ সালে ‘জয়েশভাই জোড়দার’ এবং ২০২৪ সালে ‘মহারাজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। 

শালিনীকে সর্বশেষ পুলকিত সম্রাট, বরুণ শর্মা ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রাহু কেতু’ সিনেমায় দেখা গেছে। সূত্র: এনডিটিভি

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি