২৮ নভেম্বর ২০২৬

নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ এএম
নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

বাংলাপ্রেস ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের পরদিন থেকেই সরকার ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশ নতুন করে অনিশ্চয়তার মুখে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ রাষ্ট্রকাঠামোতে ব্যাপক পরিবর্তন চেয়েছিল। কিন্তু নির্বাচনের পরদিন থেকে জাতির কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার।

বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি মন্তব্য করে তিনি বলেন, সংবিধান নিয়ে সংসদ ও আদালতের মধ্যে লুকোচুরি চায় না জামায়াত।

ডা. শফিকুর রহমান বলেন, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, মানুষ খুন করা হচ্ছে। মেয়ে শিশুদের ওপর নির্যাতন বেড়ে গেছে। এজন্য সরকার দলীয় নেতাকর্মীরা দায়ী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সংলাপে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে বসবে বলে জানান জামায়াত আমির।

সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সেখানে তিনজন সরকারদলীয় সংসদ সদস্য থাকলেও তারা সেখানকার মজলুম মানুষদের খোঁজ নিয়েছেন কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন শফিকুর রহমান।

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি দেওয়া হলেও জামায়াত এ নিয়ে সরকারের কোনো অবস্থান দেখছে না বলেও মন্তব্য করেন দলটির আমির।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি