২৮ নভেম্বর ২০২৬

রাফিয়াকে ‘প্রস্তুত’ থাকতে বললেন জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
রাফিয়াকে ‘প্রস্তুত’ থাকতে বললেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া।

বাংলাপ্রেস ডেস্ক:  ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাফিয়া জামায়াত আমিরের কাছে জানতে চান, ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলে ভিপি, জিএস কিংবা এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কেন কোনো নারী প্রার্থীকে দেখা যায়নি। ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়েও জানতে চান তিনি। জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। এ জন্য রাফিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাব। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’

তবে রাফিয়া স্পষ্ট করেন, নিজের জন্য নয়, বরং অন্য নারীদের নেতৃত্বে আসার সুযোগ তৈরির বিষয়টি সামনে আনতেই তিনি প্রশ্নটি করেছেন। এর পরিপ্রেক্ষিতে জামায়াত আমির বলেন, ‘না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।’
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি