৮ সেপ্টেম্বর ২০২৬

নোরা ফাতেহির বিরুদ্ধে ৪ কোটি টাকার মামলা করল বিমান সংস্থা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
নোরা ফাতেহির বিরুদ্ধে ৪ কোটি টাকার মামলা করল বিমান সংস্থা

নোরা ফাতেহি

বাংলাপ্রেস ডেস্ক:  বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি বিমান নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করায় আইনি জটিলতায় পড়েছেন। তার সেই বক্তব্যে তিন কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে একটি বিমান সংস্থা। গান্ধীনগরের আদালতে করা সেই মামলায় সংস্থাটির অভিযোগ— তাদের চার্টার্ড বিমান নিয়ে নোরা ফাতেহির করা মন্তব্যে সংস্থার সুনাম ও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন তিনি।

সংস্থাটির দাবি— ভিডিওতে বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’-এর মতো শব্দে উল্লেখ করেছিলেন নোরা ফাতেহি। অভিনেত্রীর বিপুলসংখ্যক সামাজিক মাধ্যম অনুসরণকারীর কারণে সেই মন্তব্য দ্রুত অনেকের কাছে পৌঁছে যায় বলেও দাবি করেছে সংস্থাটি। তাদের বক্তব্য— এর জেরে সংস্থার ভাবমূর্তিতে প্রভাব পড়ে এবং ব্যবসায় ক্ষতি শুরু হয়।

‘ডিউনস অ্যাভিয়েশন’-এর অভিযোগ, নোরা ফাতেহির মন্তব্য ছিল ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং যথাযথ প্রযুক্তিগত জ্ঞান, তথ্য যাচাই বা বাস্তব ভিত্তি ছাড়াই করা। সংস্থাটির দাবি, বিতর্কের পর তাদের বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং বাতিলের সংখ্যাও বেড়ে গেছে। ফলে সুনাম ও বাণিজ্যিক কার্যকলাপে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করেছে তারা।

অন্যদিকে ওই বিমান নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে সংস্থাটি। তাদের বক্তব্য— নোরা ফাতেহির ব্যবহৃত বিমানটি কোনো অস্বাভাবিক ছোট বিমান নয়। নির্দিষ্ট যাত্রার জন্য সেটি যথাযথ মাপের একটি ‘স্ট্যান্ডার্ড’ বিমান। বিমানটি ডিজিসিএ অনুমোদিত এবং উড়ানের উপযোগী বলেও দাবি করেছে ‘ডিউনস অ্যাভিয়েশন’।

মামলায় নোরা ফাতেহির কাছে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বিমান সংস্থাটি। এর পাশাপাশি বিমানটি নিয়ে অভিনেত্রীর করা বিতর্কিত মন্তব্যসহ সামাজিক মাধ্যমের পোস্ট এবং অনলাইনে থাকা সংশ্লিষ্ট অন্যান্য কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার জন্যও আদালতের কাছে আবেদন জানিয়েছে তারা। তবে এ অভিযোগগুলোর বিষয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি