১ জুন ২০২৬

নতুন জীবনে পা রাখলেন পপ তারকা দুয়া লিপা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:০৭ পিএম
নতুন জীবনে পা রাখলেন পপ তারকা দুয়া লিপা

বাংলাপ্রেস ডেস্ক:   জনপ্রিয় পপ গায়িকা দুয়া লিপা এবং অভিনেতা ক্যালাম টার্নার তাদের সম্পর্ককে নতুন পরিণতি দিয়েছেন। ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে লন্ডনের ঐতিহ্যবাহী ওল্ড ম্যারিলিবন টাউন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা জুটি।

বিয়ের দিন দুয়া লিপাকে দেখা যায় সাদা রঙের দৃষ্টিনন্দন পোশাকে। তার সাজে ছিল সাদা গ্লাভস, ডিজাইনার জুতা এবং বড় আকৃতির একটি টুপি। অন্যদিকে ক্যালাম টার্নার নেভি ব্লু রঙের স্যুট ও টাই পরে অনুষ্ঠানে উপস্থিত হন।

তাদের প্রেমের সম্পর্ক নিয়ে প্রথম আলোচনা শুরু হয় ২০২৪ সালের শুরুতে, যখন লন্ডনের একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। পরে একই বছরের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তারা।

২০২৫ সালে এক সাক্ষাৎকারে দুয়া লিপা তাদের বাগদানের খবর নিশ্চিত করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, ব্যস্ত বিশ্ব সফর শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা রয়েছে তাদের। সেই সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘ পথচলা, সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং আজীবন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকার অনুভূতিকে তিনি বিশেষ বলে উল্লেখ করেছিলেন।

এ ছাড়া ভবিষ্যতে পরিবার বড় করার ইচ্ছার কথাও জানান এই গায়িকা। তবে পেশাগত ব্যস্ততা এবং নির্ধারিত সফরসূচির কারণে বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছিলেন তিনি।

সংগীতজগতে দুয়া লিপা বর্তমানে অন্যতম সফল ও জনপ্রিয় শিল্পী। অন্যদিকে টার্নার ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজসহ বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন প্রজেক্টে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। সূত্র: পিপল

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি