৩ এপ্রিল ২০২৬

অদ্ভুত দামে বিক্রি হলো হুমায়ুন ফরীদির চশমা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অদ্ভুত দামে বিক্রি হলো হুমায়ুন ফরীদির চশমা!

বাংলাপ্রেস ডেস্ক: দেশের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের নন্দিত অভিনেতা হুমায়ুন ফরীদির চশমা নিলামে বিক্রি হয়েছে। গতকাল অনুষ্ঠিত ‘অকশন ফর অ্যাকশন’-এর নিলামে চশমাটি ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় কেনেন এক প্রবাসী বাংলাদেশি।

তবে ওই প্রবাসীর নাম প্রকাশ করা হয়নি। তিনি অবশ্য জানিয়েছেন, কী কারণে তিনি হুমায়ুন ফরীদির চশমা কিনেছেন, আর ব্যতিক্রম এই দামের রহস্য কী। প্রবাসী ব্যক্তিটি জানান, তার দুই মেয়ে। দু'জনই হুমায়ুন ফরীদির ভক্ত। তিনি নিজেও এই খ্যাতিমান অভিনেতার গুণমুগ্ধ ভক্ত। তাই মেয়েদের উপহার দেওয়ার জন্যই তিনি চশমাটি কিনেছেন। দামের ব্যাপারে তিনি জানান, তার এক মেয়ের জন্ম তারিখ ২৫, আরেক জনের ১২। আর এই জন্যই তিনি ৩ লাখের সঙ্গে আরও ২৫ হাজার ১২ টাকা যোগ করে হাঁকিয়েছেন। গতকাল ৩০ এপ্রিল হুমায়ুন ফরীদির সর্বাধিক ব্যবহৃত চশমার নিলাম অনুষ্ঠিত হয়। রাতে ফেসবুক লাইভের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। লাইভে ছিলেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। আরও অংশ নিয়েছিলেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের ও সাজু খাদেম প্রমুখ। এই নিলাম মূলত করোনা সংকটে অসহায় মানুষদের সহায়তার জন্য। ইতোমধ্যে 'অকশন ফর অ্যাকশন'-এর এই আয়োজনে তাহসানের প্রথম একক অ্যালবামের মূল মাস্টার ডেট কপি এবং ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা নিলামে বিক্রি হয়েছে। এছাড়া ক্রিকেট তারকা সাকিব আল হাসানের ঐতিহাসিক ব্যাটও বিক্রি হয়েছে মোটা অংকের টাকায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি