২০ এপ্রিল ২০২৬

ঐশ্বরিয়ার পর ম্রুণালের সঙ্গে ধানুশের প্রেম গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ এএম
ঐশ্বরিয়ার পর ম্রুণালের সঙ্গে ধানুশের প্রেম গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী

ঐশ্বরিয়ার পর ম্রুণালের প্রেমে ধানুশ।

বাংলাপ্রেস ডেস্ক:   ২০২৪ সালের নভেম্বর দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের মেয়ের ঐশ্বরিয়ার সঙ্গে অভিনেতা ধানুশের বিবাহবিচ্ছেদ হয়। এরপরই চারদিকে ম্রুণাল ঠাকুরের সঙ্গে এ অভিনেতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। একসঙ্গে দুই তারকাকে বহু জায়গায় দেখাও গেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের গুঞ্জনও। অবস্থা এমন হয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া বিয়ের ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ম্রুণাল-ধানুশ তবু চুপ। 

ধানুশের সঙ্গে গোপনে প্রেম, বিয়ের পিঁড়িতে বসছেন—এমন গুঞ্জন ছড়িয়েছে। বছরের শুরুতে বিনোদন দুনিয়ায় এ খবর ছড়িয়ে পড়েছিল— অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের নাকি বিয়ে দক্ষিণী জনপ্রিয় তারকা ধানুশের সঙ্গে। যদিও এতদিন ধানুশকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও প্রেমজীবন নিয়ে কথা বললেন ম্রুণাল ঠাকুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর বলেন, তার কাজেই তার পরিচয় পাওয়া যাবে। তাই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চান না তিনি। শুধু তা-ই নয়, তিনি চান না কার সঙ্গে প্রেম করবেন সেটি নিয়ে চর্চা হোক।

খুব শিগগির মুক্তি পাবে ম্রুণাল ঠাকুর অভিনীত সিনেমা ‘ডাকাইত’। এর সিনেমার প্রচার চলাকালে অভিনেত্রী বলেন, আমার শরীরের অবস্থা ভালো নেই। আমার কাছে প্রেমের জন্য কোনো সময় নেই। প্রচার শেষ হলেও পায়ের একটা অস্ত্রোপচার করতে হবে। লিগামেন্টে যে সমস্যা হয়েছে, সেটি ঠিক করতে হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি