৩ সেপ্টেম্বর ২০২৬

অক্ষয় কুমারের নায়িকা হচ্ছেন রুক্মিনী?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম
অক্ষয় কুমারের নায়িকা হচ্ছেন রুক্মিনী?

অক্ষয় ও রুক্মিণী।

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলা ছবির পরিচিত মুখ রুক্মিণী মৈত্র এবার কি পা রাখতে চলেছেন আরও এক হিন্দি ছবিতে? বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রুক্মিনীকে। 

বলিউড সূত্র থেকে জানা যায়, অক্ষয় কুমারের আগামী ছবি ‘শামুক’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য রুক্মিণী মৈত্রের সঙ্গে নির্মাতাদের আলোচনা চলছে। ছবিটির শুটিং বর্তমানে যুক্তরাজ্যে চলছে। কণিষ্ক ভার্মা পরিচালিত এই ছবি হতে চলেছে একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার।

ছবির সঙ্গে যুক্ত সূত্র থেকে জানা যায়, নির্মাতারা এমন একজন অভিনেত্রীকে খুঁজছিলেন, যার ব্যক্তিত্ব প্রখর এবং পর্দায় উপস্থিতি নজর কাড়ে। সেই কারণেই রুক্মিণীকে পছন্দ তাদের। তবে এখনও তার অভিনয় করার বিষয়টি চূড়ান্ত হয়নি। ফলে অক্ষয়-রুক্মিণীর নতুন জুটি সত্যিই বড় পর্দায় দেখা যাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শামুক প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর এই ছবির হাত ধরে ফের একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ। এর আগে হলিডে:এ সোলজার ইজ নেভার অফ ডিউটি, অ্যাকশন রিপ্লে, নমস্তে লন্ডন এবং ওয়াক্ত: দ্য রেস এগেনস্ট টাইম -এর মতো ছবিতে তাদের একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে।

২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে শামুক সিনেমার। সেখানে রুক্মিণী মৈত্রকে দেখা যাবে কি না, সেই উত্তর অবশ্য সময়ই দেবে।

প্রসঙ্গত, রুক্মিণী মৈত্রকে এর আগে ২০২১ সালে হিন্দি ছবি সনক-এ দেখা গিয়েছিল। সম্প্রতি তিনি দেব প্রযোজিত ও অভিনীত বাংলা ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং শেষ করেছেন। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন তিনি। চলতি বছরের স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে সেই মুক্তি পিছিয়ে যায়। এখনও নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত অভিনেত্রী রুক্মিণী গত এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত কাজ করছেন। এবার অক্ষয় কুমারের সঙ্গে তার জুটি বাধার জল্পনা সত্যি হলে, নিঃসন্দেহে তার কেরিয়ারে যোগ হবে আরও একটি উল্লেখযোগ্য হিন্দি প্রজেক্ট।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি