অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি শুরু হচ্ছে।
তবে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি কাজে লাগাতে পারলে সরকারি চাকরিজীবীরা পেতে পারেন টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশের সুযোগ।
ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল ছুটি ২০ অক্টোবর (মঙ্গলবার) এবং ২১ অক্টোবর (বুধবার)। এর ঠিক পরদিন ২২ অক্টোবর, বৃহস্পতিবার। ওই এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে পারলেই পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে তা যুক্ত হয়ে যাবে।
অর্থাৎ, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন অবকাশের সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।
ফলে চাকরিজীবীরা মাত্র ১ দিনের অতিরিক্ত ছুটি নিতে করতে পারলেই পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হবে। মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরো দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
সঙ্গীত একাডেমি