১৩ মে ২০২৬

অল্পের জন্য বড় ক্ষতি থেকে বাঁচলেন জায়েদ খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:১৬ পিএম
অল্পের জন্য বড় ক্ষতি থেকে বাঁচলেন জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান।

বাংলাপ্রেস ডেস্ক:   ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির অনুষ্ঠানে পারফর্ম করছেন তিনি। তেমনই এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে মঞ্চে হঠাৎ আগুন ছিটকে জায়েদ খানের শরীরে লাগে। তবে দ্রুত উদ্ধার পাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি। 

জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সেই অবস্থাতেই পারফর্ম করেছি, পরে চিকিৎসা নিতে হয়েছে।’ 

জানা গেছে, মোটরসাইকেলে মঞ্চে প্রবেশের সময় সামনে ও পেছনে থাকা ফায়ার ওয়াক্স থেকে আগুন ছিটকে জায়েদ খানের শরীরে লাগে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

জায়েদ খান বলেন, ‘দ্রুত রেসকিউ না করলে আরও বড় ক্ষতি হতে পারত।’ 

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও জায়েদের শরীরের কিছু অংশ পুড়ে যায়। তবে আহত অবস্থাতেই পারফরম্যান্স চালিয়ে যান তিনি। পরে অনুষ্ঠান শেষে তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি