অনলাইন নিউজ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার
বাংলাপ্রেস ডেস্ক: অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ও পরিচালনার জন্য নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে।
এ সময় তিনি জানান, দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলা ভিত্তিক সংবাদপত্রগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, “আমরা পরীক্ষা করে দেখছি, ওই সংবাদপত্রগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তালিকাভুক্ত হয়েছিল কি না। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান সংবাদমাধ্যমে কথিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
এসএসসির খাতা ‘ঠিকমতো না দেখা’ পরীক্ষকদের জবাবদিহি করা হবে: শিক্ষামন্ত্রী
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন
সঙ্গীত একাডেমি