ওকলাহোমায় প্রতিবেশিকে হত্যার পর হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে প্রতিবেশিকে হত্যার পর হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না করেছেন এক খুনি। তিনি তিনজনকে খুনের দায়ে গ্রেফতার হওয়ার পর এ স্বীকারোক্তি দিয়েছেন। ওকলাহোমার ওই ব্যক্তি পরপর তিনজনকে হত্যা করেন। এর মধ্যে প্রথম প্রতিবেশি এক নারীকে হত্যার পর তার হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না এবং অন্যদের খুনের আগে তা খাবার হিসেবে পরিবেশনের চেষ্টা করেন।
বুধবার স্থানীয় সংবাদমাধ্যম ওকলাহোমা সিটি নিউজ ৪ টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন এই খুনির নাম লরেন্স পল অ্যান্ডারসন। তিনি প্রথমে একজন প্রতিবেশিকে ছুরিকাঘাতে হত্যার পর তার শরীর থেকে হৃৎপিণ্ড বিচ্ছিন্ন করে ফেলেন। এই হৃৎপিণ্ড নিয়ে আসেন তার চাচার বাসায়।
যেখানে তিনি আলুর সঙ্গে ওই হৃৎপিণ্ড রান্না করে তা চাচা এবং চাচীকে খাওয়ানোর চেষ্টা করেন বলে মঙ্গলবার ওকলাহোমার চিকাশার গ্র্যাডি কাউন্টি আদালতের কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এসব তথ্য দিয়েছেন তদন্তকারীরা।
তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, গত ৯ ফেব্রুয়ারি চাচা ও তার চার বছর বয়সী নাতনিকে খুন করেন অ্যান্ডারসন। চাচীকেও স্প্রের মাধ্যমে মারাত্মক আহত করেন তিনি।
এর আগেও, এই ব্যক্তি অপরাধের দায়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। কয়েক সপ্তাহ আগে ওকলাহোমার গভর্নর কেভিন শিট তাকে কারাগার থেকে মুক্তি দেন। এরপরই তিনি এই রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটান।
২০১৭ সালে মাদকের একটি মামলায় অ্যান্ডারসনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মঙ্গলবার তিনি আদালতের কাছে খুনের দায় স্বীকার করেছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে পৌঁছেছে ৪৪ বছরের সর্বোচ্চে
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি