২ এপ্রিল ২০২৬

অভিনেত্রী হতে চাই, নায়িকা নই: অহনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ এএম
অভিনেত্রী হতে চাই, নায়িকা নই: অহনা

বাংলাপ্রেস ডেস্ক:   বিনোদন জগতের ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন। মাস ছয়েক আগে মা হয়েছেন তিনি। তাই 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে 'মিশকা সেন'-এর মতো আলোচিত খলনায়িকার চরিত্রে দর্শকরা অভিনেত্রীকে দেখতে পায়নি। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। 

ইতোমধ্যে তার নতুন ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'-এর প্রোমো মুক্তি পেয়েছে। তবে এবার তার প্রত্যাবর্তনের চরিত্রটি কেমন হবে, সেই কৌতূহল ছিল দর্শকদের মনে। তাই প্রশ্ন উঠেছে— এবারও কি অহনাকে কোনো নেতিবাচক চরিত্রে দেখা যাবে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা দত্ত বলেন, সত্যি কথা বলতে— এখন পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে। 

অভিনেত্রী বলেন, মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না— এমনটি কখনো ভাবিনি। তা ছাড়া নায়িকাদের অনেক চাপ থাকে। মেয়েকে রেখে অত চাপ আমি হয়তো নিতে পারব না। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে।

অহনা দত্ত বলেন, নায়িকা হওয়ার লালসা আমার নেই। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নাম ভূমিকা নিয়ে আমার কোনো লালসা নেই।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি