১৬ এপ্রিল ২০২৬

পাবনায় গাইতে আসছেন জেমস, পারফর্ম করবেন মন্দিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম
পাবনায় গাইতে আসছেন জেমস, পারফর্ম করবেন মন্দিরা

ফাইল ছবি।

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে ঘিরে সারাদেশজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। নতুন বছরকে বরণ করে নিতে সাংস্কৃতিক আয়োজন, মেলা, গান ও নাচে মুখর হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা।

এরই ধারাবাহিকতায় এবার বৈশাখের বিশেষ আয়োজন বসছে পাবনায়। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে থাকছে সংগীত, নৃত্য ও তরুণ শিল্পীদের পরিবেশনা।

আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন নগরবাউলখ্যাত জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস। তার সঙ্গে মঞ্চে থাকবেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং ঐশী। এছাড়া ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগীও গান পরিবেশন করবেন।

শুধু সংগীত নয়, বৈশাখী এই আয়োজনে থাকছে নৃত্য পরিবেশনাও। নাচের মঞ্চ মাতাবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন অজয় পোদ্দার। আয়োজকরা আশা করছেন, বৈশাখের প্রথম দিনেই পাবনার এই আয়োজন দর্শক-শ্রোতাদের জন্য ভিন্নমাত্রার আনন্দ বয়ে আনবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি