২৭ মে ২০২৬

পানিসম্পদমন্ত্রীর ৩২ লাখ টাকার গরু নিয়ে সমালোচনার ঝড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:৩০ পিএম
পানিসম্পদমন্ত্রীর ৩২ লাখ টাকার গরু নিয়ে সমালোচনার ঝড়

বাংলাপ্রেস ডেস্ক:  :   ঈদুল আজহার আগে আগে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনার খবরটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। সেই সমালোচনার জবাব দিতে এগিয়ে এলেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনা জমে ওঠে।

সারিয়ান জানান, তাদের পরিবারে প্রতি বছরই একসাথে অনেকগুলো গরু কেনার রেওয়াজ আছে। তিনি লেখেন, তার বাবা এবং চাচারা মিলে পারিবারিক কুরবানি এবং ‘হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসা’র জন্য প্রতি বছর ছয়-সাতটি বা আটটি গরু কেনেন। এ বছরও সেই ধারায় মোট ছয়টি গরু কেনা হয়েছে।

এরপর তিনি প্রশ্ন তোলেন, বাবা মন্ত্রী বলেই কি এত সমালোচনা? তার ভাষায়, ‘৫০ বছর পরে যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের পরিবার ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এই একই সমালোচনা শুনতে হবে?’ তার মতে, বাবাকে নিয়ে যা বলা হচ্ছে তা অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

কেনা গরুগুলো কোথায় যাবে, সে প্রশ্নেরও জবাব দেন সারিয়ান। তিনি স্পষ্ট করে বলেন, ‘সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।’

পোস্টের শেষে ধৈর্য ও বিশ্বাসের কথা জানিয়ে তিনি লেখেন, আল্লাহ সব জানেন এবং দেখেন।

উল্লেখ্য, কোরবানির হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনার খবরটি সামনে আসার পর থেকেই মন্ত্রী এ্যানিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছিল। সেই প্রেক্ষাপটেই ছেলের এই পোস্ট নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি