৩ এপ্রিল ২০২৬

পারিবারিক কলহ: স্ত্রী ও শিশু পুত্রকে গলাকেটে হত্যা, স্বামী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পারিবারিক কলহ: স্ত্রী ও শিশু পুত্রকে গলাকেটে হত্যা, স্বামী আটক
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শিশু পুত্রকে গলা কেটে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ ঘটনায় স্বামী ফকরুল ইসলামকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রবিবার (১৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলো স্ত্রী রেশমি আক্তার (২৬) ও তাদের ১৩ মাস বয়সী শিশু পুত্র সালমান সাফায়ার। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক স্বামী পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহত রেশমি আক্তারের স্বজনরা জানান, বিগত দুই বছর আগে পারিবারিক ভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সাথে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয় এলাকার সাইফুল্লার ছেলে ফকরুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ লেগে থাকত স্ত্রী রেশমি আক্তারের। বিয়ের পর চাকুরী না থাকায় ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে ছেলে ফকরুল কে রিহ্যাবে দেয় তার বাবা-মা পরে স্ত্রীর আবদারে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে। পরে পারিবারিক কলহের জের ধরে রবিবার দিবাগত গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যা কান্ডের ঘটনা ঘটে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি