১৫ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে স্নিগ্ধ লুকে মিম, নজর কাড়লেন ভক্তদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ এএম
পহেলা বৈশাখে স্নিগ্ধ লুকে মিম, নজর কাড়লেন ভক্তদের

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

বাংলাপ্রেস ডেস্ক:  ঢাকার চলচ্চিত্র জগতের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর থেকেই সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি বাংলা নববর্ষ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যা ইতোমধ্যেই অনলাইনে সাড়া ফেলেছে।

ছবিগুলোতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজ পরে বৈশাখী সাজে হাজির হয়েছেন মিম। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—‘শুভ নববর্ষ। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ এর সঙ্গে ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন।

তার লুকে ছিল পাড়ে লাল আভা, হাতে রঙিন চুড়ি, খোলা চুল, কপালে ছোট লাল টিপ এবং সোনালি গয়না—যা বাঙালি নারীর ঐতিহ্যবাহী সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে।

তার পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি