৩ এপ্রিল ২০২৬

পিটার হাস বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পিটার হাস বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগদানের অপেক্ষায় থাকা কূটনীতিক পিটার হাস’র নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সিনেট। এর আগে গত জুলাই মাসে বাংলাদেশসহ চার দেশে নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময় বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে মনোনয়ন দেন তিনি। শনিবার জো বাইডেনের সেই মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দিলো মার্কিন সিনেট। এর ফলে ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের নিয়োগ চূড়ান্ত হলো। এ ছাড়া গত জুলাইয়ে ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান ও মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারকেও মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিজের কর্মজীবনে পিটার হাস ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন ও কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায়ও দক্ষ। প্রেসিডেন্ট বাইডেনের মনোনয়নের পর মার্কিন সিনেটে তার সেই নিয়োগ চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল। শনিবার সেটিও সম্পন্ন হওয়ায় পিটার হাস বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি