৩০ আগস্ট ২০২৬

পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম
পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  রেসিং ঘরানার জনপ্রিয় ছবি ‘ডেজ অব থান্ডার’-এর পরবর্তী পর্বে টম ক্রুজের বিপরীতে দেখা যাবে হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে। বিনোদনভিত্তিক মাধ্যম ভ্যারাইটি এ খবর নিশ্চিত করেছে।

প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ১৯৮০-র দশকে টনি স্কট পরিচালিত মূল ছবিটি মুক্তির প্রায় ৪০ বছর পর, ২০২৮ সালের ২ জুন এর সিক্যুয়েল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটিতে টম ক্রুজ লড়াকু ড্রাইভার কোল ট্রিকলের ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে এক রেসকার দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে। শনিবার (২৯ আগস্ট) টম ক্রুজ একটি নাসকার ট্র্যাকে হ্যাথাও

য়ের সঙ্গে তোলা ছবির মাধ্যমে সহ-অভিনেত্রীর কাস্টিং উদযাপন করেন।

জোনাথন লেভিনের পরিচালনায় নির্মিত এই সিক্যুয়েল বিশেষভাবে আইম্যাক্স ক্যামেরায় চিত্রায়িত হবে এবং শুধু প্রেক্ষাগৃহে ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটে প্রদর্শিত হবে। ছবিটি প্রযোজনা করছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার।

‘মিশন : ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির কাজ শেষ করার পর ক্রুজের এটিই প্রথম বড় কাজ। এ ছাড়া তিনি নতুন ‘টপ গান’ এবং আলেহান্দ্রো ইনারিতুর ‘ডিগার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে ২০২৬ সালে অ্যান হ্যাথাওয়ে একাধিক বড় প্রজেক্টে অভিনয় করছেন। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ও ‘ভেরিটি’সহ বেশ কয়েকটি সিনেমার পাশাপাশি তিনি ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর তৃতীয় পর্ব নিয়েও কাজ শুরু করেছেন।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি