১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:১৫ এএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

 

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে রোববারের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৫ জুন) দুপুর ২টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডাকা হয়।

এর আগে উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতে ঢুকতে না দেয়ার ঘটনায় বিকেলের মধ্যেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছিলেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এই পরিস্থিতিতে কেন এমন ঘটনা ঘটল এবং এর পরিপ্রেক্ষিতে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার বিকেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করা হবে।


ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) এক অনুষ্ঠানে যোগ দিতে রোববার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনা কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি