১৯ জুন ২০২৬

প্রিপেইড মিটারে ২২০ ডিজিটের টোকেন পেলে কী করবেন?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
প্রিপেইড মিটারে ২২০ ডিজিটের টোকেন পেলে কী করবেন?

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   শেষ কিছু দিনে প্রিপেইড বিদ্যুৎ মিটারে রিচার্জ করার পর গ্রাহকরা ২২০ ডিজিটের অস্বাভাবিক লম্বা টোকেন পাচ্ছেন। এত বড় টোকেন দেখে অনেকে ঘাবড়েও যাচ্ছেন। তবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) স্পষ্ট করে জানিয়েছে, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং একটি পরিকল্পিত প্রক্রিয়ার অংশ। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এই প্রতিষ্ঠানটি।

কেন এত লম্বা টোকেন?
সরকার সম্প্রতি বিদ্যুতের মূল্যহার পরিবর্তন করেছে। আবাসিক প্রিপেইড মিটারে ৬টি ধাপে বিল হিসাব হয় এবং প্রতিটি ধাপের ইউনিট মূল্য নতুনভাবে নির্ধারিত হয়েছে। মিটারে এই আপডেট কার্যকর করতে সাধারণ রিচার্জ টোকেনের পাশাপাশি একটি অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে। এ কারণেই মোট ডিজিটের সংখ্যা ২২০-এ গিয়ে দাঁড়াচ্ছে।

টোকেন প্রবেশ করাবেন যেভাবে
টোকেনটি প্রতি ২০ ডিজিট পরপর কমা দিয়ে ভাগ করা থাকে। ধাপগুলো হলো—
- প্রথম ২০ ডিজিট মিটারে টাইপ করুন, তারপর সবুজ বাটন বা Enter চাপুন
- একই নিয়মে পরবর্তী ২০ ডিজিট করে একে একে প্রবেশ করান
- সব অংশ সঠিকভাবে দেওয়া হলে মিটারে ব্যালান্স যুক্ত হবে এবং নতুন ট্যারিফ চালু হবে

সমস্যা হলে কী করবেন?
টোকেন প্রবেশ করাতে কোনো জটিলতা দেখা দিলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে সরাসরি যোগাযোগ করুন অথবা সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে ফোন করুন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি