৩ এপ্রিল ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। আজ দুপুরে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে তার ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিমন্ত্রী ঢাকাতে তার নিজ বাসাতেই অবস্থান করছেন। তিনি করোনা আক্রান্ত হয়েছেন মর্মে একটি খবর চাউর হয়েছে। তবে এর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রায় দেড় যুগ পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধির পকিস্তান যাত্রা নিয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে চলা আলোচনার মধ্যেই ওই সফর স্থগিতের খবর এলো। ইসলামাবাদে আজ থেকে শুরু হওয়া ওআইসির জরুরি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে প্রতিমন্ত্রীর যাওয়ার কথা ছিল। কাল ওই সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠক রয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি