পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। ডিজিটালম্যাপ দেখুন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানানো হয়। উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশগুলো জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি ও পদায়ন হওয়া ৩১ কর্মকর্তা,ফাতিহা ইয়াসমিন (সিআইডির বিশেষ পুলিশ সুপার থেকে এপিবিএনে), মোনালিসা বেগম (সিআইডির বিশেষ পুলিশ সুপার থেকে রংপুর পিটিসিতে), মো. জাহিদুল ইসলাম (সিআইডির বিশেষ পুলিশ সুপার থেকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট), মো. আবু হাসান (পুলিশ অধিদপ্তরের এআইজি থেকে শিল্পাঞ্চল পুলিশে), মুহাম্মদ রহমত উল্লাহ (হাইওয়ে পুলিশের পুলিশ সুপার থেকে পুলিশ টেলিকমে), মুহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী (পুলিশ টেলিকম থেকে খাগড়াছড়ির মহালছড়ি , এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে), শারমিন আক্তার (পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার থেকে শিল্পাঞ্চল পুলিশে), আমীনুল ইসলাম (এসবির বিশেষ পুলিশ সুপার থেকে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে), আসমা আক্তার (সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ অধিদপ্তরে), মো. নাছির উদ্দিন যুবায়ের (পুলিশ টেলিকম থেকে ট্যুরিস্ট পুলিশে), শাহরিয়ার বিন সালেহ (পুলিশ টেলিকম থেকে রেলওয়ে পুলিশে), তোফায়েল আহমেদ (খুলনা রেঞ্জের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি থেকে বরিশাল মেট্রোপলিটন।
পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার — চলতি দায়িত্ব), মো. সাজ্জাদুর রহমান রাসেল (খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার), মেরিনা আক্তার (কেএমপির উপপুলিশ কমিশনার থেকে ট্যুরিস্ট পুলিশে), মোহাম্মদ মহিউল ইসলাম (গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার), মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ (গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার), মো. বদরুদ্দোজা (র্যাবের উপপরিচালক থেকে নেত্রকোণার পুলিশ সুপার), মো. তরিকুল ইসলাম (নেত্রকোণার পুলিশ সুপার থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার), মুঃ জালাল উদ্দিন ফাহিম (পুলিশ অধিদপ্তরের এআইজি থেকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার)।
শাহ মো. আবদুর রউফ (ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার থেকে এসবির বিশেষ পুলিশ সুপার), মীর মনির হোসেন (র্যাবের উপপরিচালক থেকে রাজবাড়ীর পুলিশ সুপার), মোহাম্মদ মনজুর মোরশেদ (রাজবাড়ীর পুলিশ সুপার থেকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার), উজ্জ্বল কুমার রায় (মেহেরপুরের পুলিশ সুপার থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার), আলী হায়দার চৌধুরী (পুলিশ অধিদপ্তরের এআইজি থেকে মেহেরপুরের পুলিশ সুপার), মো. নুরুল আমীন হাওলাদার (পদোন্নতিপ্রাপ্ত হয়ে ঢাকা পুলিশ স্টাফ কলেজের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), মোহাম্মদ এমদাদুল হক (সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার থেকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি)।
পরতোষ ঘোষ (খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি থেকে এপিবিএন পার্বত্য জেলাসমূহ কার্যালয়ের ডিআইজি), হাবিবুর রহমান খান (হাইওয়ে পুলিশের ডিআইজি থেকে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট), মোহাম্মদ আনিছুর রহমান (এসবির অতিরিক্ত ডিআইজি থেকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি), মো. গিয়াস উদ্দিন আহমেদ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত ডিআইজি থেকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত), মোহাম্মদ জসিম উদ্দিন (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি পুলিশ সুপার থেকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত)।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান
সঙ্গীত একাডেমি