পূজা চেরি কি সত্যিই বিয়ে করলেন?
বাংলাপ্রেস ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি কি বিয়ে করেছেন। এমন গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে—দেশের নামকরা একজন ব্যবসায়ীর সঙ্গে নাকি বিয়ে হয়েছে তার। এ বিষয়ে পূজা চেরির মন্তব্য এখনো পাওয়া যায়নি।
চলতি বছরের শুরুর দিকেও পূজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। প্রায় দুই বছর আগে গোপনে বাগদান হয়েছে—এমন গুঞ্জন ছড়ানোর পর এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এনগেজড। পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানান। তবে বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে ছবি প্রকাশ করে পূজা লিখেছেন, ‘প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’
তার এই কথাতেও ভক্তদের মধ্যে নতুন কোনো সিনেমা বা জীবনের নতুন অধ্যায় নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে পোস্টে বিয়ে কিংবা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি এই অভিনেত্রী।
‘পোড়ামন টু’ দিয়ে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজা চেরিকে সর্বশেষ দেখা গেছে ‘দম’ সিনেমায়।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি