১২ জুলাই ২০২৬

রাঘব জুয়েলের সঙ্গে শেহনাজের প্রেমের গুঞ্জন, কী সত্যি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
রাঘব জুয়েলের সঙ্গে শেহনাজের প্রেমের গুঞ্জন, কী সত্যি?

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। এবার অভিনেতা রাঘব জুয়েলের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে।

মুম্বাইয়ে রাঘবের জন্মদিনের পার্টি শেষে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জুলাই মুম্বাইয়ে জন্মদিনের আয়োজন শেষে একসঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রাঘব ও শেহনাজ। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নতুন আলোচনা।

জন্মদিনের আয়োজনে বলিউড ও টেলিভিশন অঙ্গনের অনেক তারকা উপস্থিত থাকলেও সবার নজর কাড়ে পার্টি শেষে রাঘব ও শেহনাজের একসঙ্গে বের হওয়ার দৃশ্য।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের ভিড়ের মধ্যে শেহনাজের হাত ধরে তাঁকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন রাঘব। অনেকের ধারণা, ভিড়ের মধ্যে নিরাপদে এগিয়ে যাওয়ার জন্যই তিনি এমনটি করেছিলেন। তবে এই দৃশ্যই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ মনে করছেন, দুজনের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। আবার অনেকে বলছেন, এটি কেবল একজন ঘনিষ্ঠ বন্ধুর প্রতি স্বাভাবিক যত্নের প্রকাশ। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাঘব জুয়েল বা শেহনাজ গিল—কেউই কোনো মন্তব্য করেননি।

No photo description available.

রাঘব ও শেহনাজকে ঘিরে গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৩ সালে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিভিন্ন সময়ে দুজনই দাবি করেছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু।

ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দুই তারকা। রাঘব জুয়েলকে আগামীতে দেখা যাবে ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমায়। অন্যদিকে শেহনাজ গিলও একাধিক নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। ২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান শেহনাজ। ওই অনুষ্ঠানেই সালমান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ২০২৩ সালে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি