১২ সেপ্টেম্বর ২০২৬

রাজারহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) থেকে : আজ ২৬ মার্চ। বাঙালি জাতীয় জীবনে এটি একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এ সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে আসছে।

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে সারা দেশের ন্যায় রাজারহাট উপজেলা প্রশাসন অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে দিবসটি উদযাপন করার কর্মসূচি হাতে নেয়। কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা। দেশ ও জাতির কল্যাণ ও দীর্ঘায়ু কামনা। বাংলাদেশসহ সমগ্র বিশ্বকে মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য দোয়া এবং জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি,উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন, উপজেলা ভূমি সহকারী কমিশনার আকলিমা বেগম, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ রজব আলী, সমবায় অফিসার মোঃ শাহ আলম, এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার তৌহিদুল ইসলাম প্রমূখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি