রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নেত্রকোণা-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (৬৫) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে আছেন। পরে জরুরি ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোশতাক আহমেদ রুহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে সংসদ সদস্য পদ হারান তিনি।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক, চার সদস্যের তদন্ত কমিটি গঠন
১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা শিক্ষার্থী
এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
সঙ্গীত একাডেমি